শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যৌথবাহিনীর অভিযানে ফেনীতে অস্ত্রসহ আটক ৪

ফেনী প্রতিনিধি

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ চার জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলার কাজীরবাগ ও দাগনভূঞা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি শটগান ব্যারেল, ৩৭টি শটগান, একটি এয়ারগান ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটকরা হলেন, ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকার জিয়াউদ্দিন ডালিম, জীবন কৃষ্ণ দে, ইয়াসিন হাসান এবং দাগনভূঞার এনায়েতপুর এলাকার মেহেরাজ।

জানা গেছে, যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকার থেকে জিয়াউদ্দিন ডালিম ও তার সহযোগী জীবন কৃষ্ণকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন হাসান নামের এক যুবককে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়।

একই সময় পৃথক অভিযানে দাগনভূঞা উপজেলার এনায়েতপুর এলাকা থেকে আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, যৌথবাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে নিয়মিত মামলা ও অন্য দুজনকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মেহেরাজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর