বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১১

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি।

আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নেতৃত্বে আছেন জ্যোতি। তার নেতৃত্বেই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। স্কোয়াডে রাখা হয়েছে তিনজন পেসার। ব্যাটিংয়ে জ্যোতির সঙ্গে বড় ভরসা হবেন সোবহানা মোস্তারি।

এই স্কোয়াড নিয়ে জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। দল ঘোষণার পর তিনি জানিয়েছেন, একশ দশ ভাগ দিয়ে ক্রিকেট খেলতে পারলে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ।

এবার বিশ্বকাপ ঘরের মাঠেই খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু রাজনৈতিক বাস্তবতার কারণে সেটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। ৩ অক্টোবরই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

বিশ্বকাপের কথা মাথায় রেখে গত জুলাইয়ে হওয়া এশিয়া কাপের দলে ফেরানো হয়েছিল জাহানারা আলম ও রুমানা আহমেদকে। এই দুই ক্রিকেটারের মধ্যে বাদ পড়েছেন রুমানা, তবে আছেন জাহানারা। এছাড়া এশিয়া কাপ স্কোয়াড থেকে রুবাইয়া হায়দার, শরিফা খাতুন, ইশমা তানজিম, সাবিকুন নাহার বাদ পড়েছেন।

বিশ্বকাপ স্কোয়াডে নতুন মুখ আছেন তাজ নেহার। এছাড়া সুযোগ পেয়েছেন সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, সাথি রানি, দিশা বিশ্বাস। গত বছর মেয়েদের প্রিমিয়ার লিগ দিয়ে প্রথমবার আলোচনায় আসেন তাজ।

ওই টুর্নামেন্টে খেলাঘর সমাজকল্যাণ সমিতির হয়ে ৮ ম্যাচে ২৩৪ রান করেন তাজ। পরে টি-টোয়েন্টি সংস্করণের জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে ৪ ইনিংসে ১০২.৭১ স্ট্রাইক রেটে ৯ রান আসে তার ব্যাট থেকে। সবশেষ শ্রীলঙ্কা সফরে 'এ' দলের হয়ে ৪ ইনিংসে ২৪ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: নিগার সুলতানা, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রাণী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর