বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এশিয়ান ট্যুরিজম ফেয়ার

আন্তর্জাতিক রুটে বিমানের টিকিটে ১৫ শতাংশ ছাড়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯

আন্তর্জাতিক ১০টি রুটের ফ্লাইটে টিকিটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কাটা টিকিটে এই ছাড় পাওয়া যাবে।

রুটগুলো হলো– টরেন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, নারিতা, গুয়াংজু, কাঠমান্ডু, কলকাতা ও দিল্লি। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার তারিখ ঘোষণা করা হয়।

আয়োজক কমিটি জানায়, পর্যটন শিল্পের গতি ফেরাতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১১তম এশিয়ান ট্যুরজিম ফেয়ার-২০২৪। চলবে শনিবার পর্যন্ত। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলার প্রস্তুতি চলছে। মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশ ফি ৩০ টাকা। পর্যটন শিল্প বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় ঢুকতে পারবে। এ ছাড়া মেলার প্রবেশ টিকিটে থাকছে, বিমানের আকর্ষণীয় র‌্যাফেল ড্র। প্রথম পুরস্কার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা এবং দ্বিতীয় পুরস্কার ঢাকা-দিল্লি-ঢাকা বিমানের কাপল টিকিট। মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিমান।

পর্যটন বিচিত্রার আয়োজনে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিজম বোর্ড, টুরিস্ট পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। বাংলাদেশসহ মালদ্বীপ, চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান ও সিঙ্গাপুরের শতাধিক পর্যটন সংস্থা অংশ নেবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পর্যটন বিচিত্রার সম্পাদক এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান, ঢাকায় মালদ্বীপ হাইকমিশনের থার্ড সেক্রেটারি আশিথ শামলা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (সেলস) শামসুল করিম, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) বদরুল আলম মোল্লা প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর