বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কক্সবাজার সৈকতে নারীদের হেনস্তা: গ্রেপ্তার ফারুকুল রিমান্ডে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১

কক্সবাজার সৈকতে নারীদের হেনস্তা ও মারধরের মামলায় গ্রেপ্তার ফারুকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদ এ আদেশ দেন বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মছিউর রহমান।

গ্রেপ্তার মোহাম্মদ ফারুকুল ইসলাম (২২) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের চুনতি এলাকার বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে কক্সবাজার শহরের ভোলা বাবুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় থাকতেন।

পরিদর্শক মছিউর রহমান বলেন, সৈকতে নারীদের হেনস্তা ও মারধরের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার ফারুকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে বিচারক মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

আবেদনের দুই দিন পর মঙ্গলবার বিকালে আদালত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের ভোলা বাবুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পরে শনিবার বিকালে ভুক্তভোগী একজন বাদী হয়ে ফারুকুল ইসলামকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে শুক্রবার বেলা ১২টার দিকে আযম খান নামের এক ব্যক্তি ফেইসবুকে তিনটি ভিডিও দিয়ে লেখেন, ‘কক্সবাজার সমুদ্র সৈকতে শরীয়া পুলিশিং চালাচ্ছে স্থানীয় সমন্বয়করা। কোন নারীকে একা পেলে, কারো পোষাক পছন্দ না হলে লাঠিসোঁটা নিয়ে তাদের আক্রমণ করছে। কক্সবাজার এখন আফগানিস্তান।’

এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

জেলা ডিবির পরিদর্শক জাবেদ মাহমুদ বলেন, ‘সৈকতে নারী পর্যটককে মারধর ও নির্যাতনের কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ ফুটেজগুলোতে দেখা মেলা যুবককে শনাক্ত করতে সক্ষম হয়।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর