বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সাম্প্রতিক বন্যায় 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৪

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে মাত্রই মাসখানেক আগে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৯ জেলার মানুষ। বন্যা পরিস্থিতি আর না থাকলেও ভয়াবহতার ছাপ রয়ে গেছে। এখনও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি ক্ষতিগ্রস্ত অনেক মানুষ। বসতভিটা হারিয়ে অনেকেই বাস করছেন অন্যের আশ্রয়ে। ফসল ও কর্ম হারিয়ে অনেকেই নিঃস্ব।

এরই মধ্যে সাম্প্রতিক এ বন্যায় ক্ষয়ক্ষতির সবশেষ হিসাব প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সাম্প্রতিক বন্যায়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ক্ষয়ক্ষতির এই হিসাবের পাশাপাশি উপদেষ্টা আরও জানান, বন্যা কবলিত এলাকাগুলোতে মোট ৯ লাখ ৪২ হাজার ৮১১ জন প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়া মারা গেছেন ৭৪ জন। আহত হয়েছেন ৬৮ জন।

একইদিন বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে মানবিক সহায়তা দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১৯ কোটি টাকার একটি অনুদানের চেক গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই-আজম। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে এ টাকা। মূলত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন থেকে এ টাকা দেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর