শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নারায়ণগঞ্জে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৮

সব ধরনের সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জের চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এসময় সাত দফা দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালনের পর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে তারা বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় বিচারের নামে আলামত ধ্বংস ও ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে তৎকালীন সরকার।

সাত দফা দাবিতে বিডিআর সদস্যরা জানান, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করতে হবে। বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল করতে হবে। চাকুরিচ্যুত সকল পদবির বিডিআর সদস্যকে সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। হত্যাকাণ্ড মামলায় হাইকোর্টের বিচারকদের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী পিলখানার হত্যাকাণ্ডের ঘটনার মোটিভ উদ্ধার ও কুশীলবদের শনাক্ত করতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা দিতে হবে। ২৫ ফ্রেব্রুয়ারি দিনটিকে পিলখানার ট্র্যাজেডি দিবস হিসেবে ঘোষণা করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিরাপত্তা হেফাজতে যে সকল নিরীহ বিডিআর সদস্যদের নির্যাতন করে হত্যা করা হয়েছে তাদের তালিকা প্রকাশ ও মৃত সবার পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসন করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক জানান, ওনারা এসে একটি স্মারকলিপি দিয়েছেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদের সমন্বয়ক সাবেক বিডিআর সদস্য মো. শহীদুল ইসলামের নেতৃত্বে সিপাহী আল আমিন, সিপাহী সাইদুর রহমান, সিপাহী রনি আহমেদ, সিপাহী কাজী সৌরভ, সিপাহী মৃণাল, সিপাহী শহিদুল ইসলাম, সেলিমসহ সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর