শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় পেসারকে ব্যাট উপহার কোহলির

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩২

সবশেষ আইপিএলে বিরাট কোহলির কাছে একটা ব্যাট চেয়েছিলেন রিংকু সিং। সেই ভিডিও পরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল। পরে নিজের ভান্ডার থেকে একটা ব্যাট উপহার দিয়ে জাতীয় দলের সতীর্থর ইচ্ছা পূরণ করেছিলেন ‘রান মেশিন’ কোহলি। প্রথমটা ভেঙে গেলে পরের রিংকুকে আরেকটি ব্যাটও দেন কোহলি।

রিংকু চেয়ে নিলেও আকাশ দীপকে নিজ থেকেই একটা ব্যাট উপহার দিয়েছেন কোহলি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে যেন কিংবদন্তির কাছ থেকে একটা চমকই পেলেন বাংলার পেসার। দ্বিতীয় টেস্ট খেলার অপেক্ষায় থাকা আকাশকে যেন বোলিংয়ে সেরাটা দেওয়ার অনুপ্রেরণাই দিলেন ভারতের সাবেক অধিনায়ক।

কোহলির কাছ থেকে উপহার পাওয়ার বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে ছবি দিয়ে নিশ্চিত করেছেন আকাশ।

সঙ্গে ২৭ বছর বয়সী পেসার ক্যাপশনে লিখেছেন,‘ধন্যবাদ বিরাট কোহলি ভাইয়া।’ বাংলাদেশের বিপক্ষে সিরিজে জাসপ্রিত বুমরাহ, মোহম্মদ সিরাজ ও নবাগত যশ দয়ালের সঙ্গে পেসার হিসেবে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের হয়ে গত ফেব্রুয়ারিতে অভিষেক টেস্ট খেলা আকাশ।

কোহলি শুধু ভারতীয় সতীর্থদেরই ব্যাট উপহার দেননি, বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররাও পেয়েছেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে ব্যাট দিয়েছিলেন কোহলি।

আজ থেকে ২ বছর আগে ব্যাট উপহার পেয়েছিলেন লিটন দাসও। বাংলাদেশি উইকেটরক্ষকের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকে উপহার দিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি। ব্যাট না পেলেও একই বছর কোহলির কাছ থেকে জার্সি পেয়েছিলেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর