বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সালমানের নাম ভাঙিয়ে লক্ষ টাকার ব্যবসা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৮

সালমান খানের নাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ভুয়া কনসার্টের খবর ছড়িয়ে শত শত টিকিট বিক্রি করা হয়েছে। বিষয়টি জানতে পেরে সামাজিক মাধ্যমে ভক্তদের সতর্ক করলেন অভিনেতা। সেই সঙ্গে প্রতারকদের দিলেন আইনি ব্যবস্থা নেয়ার হুমকি।

সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় সালমান লিখেছেন, ‘আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সালমান খান বা তার কোনও সহযোগী কোম্পানি বা দল ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে কোনও কনসার্টের আয়োজন করছে না। এমন যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। দয়া করে এই জাতীয় ইভেন্টগুলি প্রচার করে এমন কোনও ইমেল, বার্তা বা বিজ্ঞাপনে বিশ্বাস করবেন না। কেউ প্রতারণার উদ্দেশ্যে সালমান খানের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

শোনা গিয়েছিল আগামী ৫ অক্টোবর আমেরিকায় অনুষ্ঠান করতে যাচ্ছেন নায়ক। সেই অনুষ্ঠানের নাম করেই টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছিল।

সালমানকে সর্বশেষ মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের একটি অংশ। অভিনেতাকে আগামীতে সাজিদ নাদিয়াদওয়ালার অ্যাকশন-থ্রিলার ‘সিকান্দার’ ছবিতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেঠি, রাশমিকা এবং অন্যান্যরা। এছাড়াও করণ জোহরের ‘দ্য বুল’ এবং ওয়াইআরএফের ‘টাইগার ভার্সেস পাঠান’-এ দেখা যাবে সালমানকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর