বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ওয়েস্ট ইন্ডিজ় সফর

কার দেখা পেলেন বিরাট, রোহিতেরা?

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
৫ জুলাই ২০২৩, ১৯:১৮

বার্বাডোজ় স্টেডিয়ামে স্যর গারফিল্ড সোবার্স (মাঝে) ও তাঁর স্ত্রীর (ডান দিকে) সঙ্গে কথা বলছেন বিরাট কোহলি। ছবি: টুইটার


ওয়েস্ট ইন্ডিজ় সফরে গিয়ে কিংবদন্তি স্যর গারফিল্ড সোবার্সের দেখা পেলেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। বার্বাডোজ়ের স্টেডিয়ামে স্ত্রীকে নিয়ে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার। সোবার্সকে দেখে তাঁর সঙ্গে কথা বলতে যান বিরাট কোহলি, রোহিত শর্মারা। কথা বলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও।

বার্বাডোজ়ে ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তারই প্রস্ততিতে ব্যস্ত ভারতীয় ক্রিকেটারেরা। সোবার্স মাঠে আসার পরে সবার আগে এগিয়ে আসেন রোহিত। তার পরে একে একে বিরাট, অশ্বিনেরা এসে দেখা করেন তাঁর সঙ্গে। দ্রাবিড় একে একে শ্রীকর ভরত, শুভমন গিল, শার্দূল ঠাকুরের মতো তরুণ ক্রিকেটারদের নিয়ে এসে পরিচয় করান সোবার্সের সঙ্গে। শুভমনের পরিচয় দিতে গিয়ে দ্রাবিড় বলেন, ‘‘আমাদের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার।’’ শেষে দ্রাবিড়কেও সোবার্সের সঙ্গে কিছু ক্ষণ কথা বলতে দেখা যায়।

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সোবার্সের এই সাক্ষাতের ভিডিয়ো দিয়েছে বিসিসিআই। সেখনে লেখা, ‘‘বার্বাডোজে কিংবদন্তীর সঙ্গে। ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেটারেরা।’’
২০২০ সালে দশকের সেরা পুরুষ ক্রিকেটার হিসাবে ‘স্যর গারফিল্ড সোবার্স’ পুরস্কার জিতেছিলেন কোহলি। এ বার সোবার্সের সঙ্গে দেখাও হয়ে গেল তাঁর।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১২ জুলাই থেকে শুরু ভারতের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২০ জুলাই থেকে। তার পরে রয়েছে তিন ম্যাচের এক দিনের সিরিজ়। ২৭ জুলাই, ২৯ জুলাই ও ১ অগস্ট হবে তিনটি ম্যাচ। সব শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে দু’দল। ৩, ৬, ৮, ১২ ও ১৩ অগস্ট রয়েছে সেই সব ম্যাচ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর