বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খালি পেটে যে তিন ফল খেলে উপকার মিলবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩১

সুস্থ থাকার ক্ষেত্রে সকালের খাবার বেশ গুরুত্ব রাখে। সারারাত পেট খালি থাকার পর সকালে এমন কিছু খেতে হয় যা সারাদিন ফিট থাকতে সাহায্য করে। তার মানে এই নয় যে সকালের নাশতায় ভারী খাবার রাখতে হবে। এমন কিছু খাবার রয়েছে যা খালি পেটে খেয়ে যদি কিছুক্ষণ পর ভালো কিছু খান তাহলে বিপাকহার ভালো হবে।

আজকের প্রতিবেদনে সেসব বিষয় নিয়েই আলোচনা করা হবে। চলুন খালি পেটে খাওয়া যায় এমন কিছু সম্পর্কে জেনে নিন।

আমলকী

এটি এমন একটি ফল যাতে সবচেয়ে বেশি ভিটামিন সি রয়েছে। খালি পেটে আমলকীর রস খেতে পারলে চুল ও ত্বক সবই ভালো থাকবে।

পাশাপাশি হৃদযন্ত্র থাকবে সুস্থ। আমলকীর রস খেলে লিভারও ঠিকমতো কাজ করবে।

আমলকী খুব টক হওয়ায় অনেকে সিদ্ধ করে ভাতে মেখে খান। কিন্তু এতে সব পুষ্টিগুণ চলে যায়।

তার চেয়ে এটি কাঁচা খাওয়াই ভালো। খালি পেটে খেতে পারলে আরো উপকারী।

পেঁপে

কাঁচা পেঁপের রস করে খাওয়ার যেমন গুণ রয়েছে, তেমনি পাকা পেঁপে খাওয়ারও অনেক সুফল রয়েছে। ঘুম থেকে উঠে যদি খালি পেটে পেঁপে খেতে পারেন তাহলে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করবে।

পেঁপেতে ক্যালোরির পরিমাণ অনেকটাই কম থাকে।

তাই যারা ওজন কমাতে চান, কিন্তু মিষ্টি ফল খাওয়ার লোভ সামলাতে পারেন না, তারা পেঁপে খান। এতে দ্রুত খাবার হজম হবে।

খেজুর

শরীরের জন্য কাঠবাদাম উপকারী, এটা সবার জানা। একইভাবে খেজুরও উপকার করে। সারারাত খেজুর ভিজিয়ে যদি সকালে খালি পেটে খান তাহলে অনেক উপকার পাবেন। খেজুরে প্রচুর ফাইবার রয়েছে। এটি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমায় এবং হজমশক্তি বাড়ায়। বিশেষ করে বর্ষায় যারা মাঝেমাঝেই ডায়রিয়া বা বদহজমের সমস্যায় ভুগছেন, তারা রোজ নিয়ম করে খেজুর খান। উপকার মিলবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর