বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বৈরী আবহাওয়া

বিদ্যুৎ বিচ্ছিন্ন মাদারীপুরের অধিকাংশ এলাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭

বৈরী আবহাওয়ার কারণে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে মাদারীপুর জেলার বেশির ভাগ এলাকা। জেলার সদর, শিবচর, কালকিনি, রাজৈর, ডাসার উপজেলায় ভিন্ন ভিন্ন সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে।

এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় শনিবার থেকেই মোবাইল নেটওয়ার্কে ফোরজি সুবিধা পাচ্ছে না অনেক স্থানেই। টানা প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জেলার সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যান নেই বললেই চলে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল থেকে বাতাস ও বৃষ্টির কারণে বিদ্যুতের মূল লাইনে বিভ্রাট দেখা দিয়েছে। কোথাও কোথাও শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ থাকলেও এর পর থেকে পুরো সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জেলা সদরে আংশিক বিদ্যুৎ রয়েছে বলে জানিয়েছেন পল্লি বিদ্যুতের জোনাল ম্যানেজার মো. জোনাব আলী। তবে অন্যান্য স্থানে বিদ্যুৎ নেই। রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলাজুড়ে।

এদিকে সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় জেলার স্কুল-কলেজে শিক্ষার্থী উপস্থিতি খুবই কম। হাট-বাজারে নেই ক্রেতার উপস্থিতি। তাছাড়া সড়কে ছোট যানবাহনও প্রায় নেই বললেই চলে।

জানতে চাইলে মো. আব্বাস আলী নামে শিবচরের এক স্কুল শিক্ষক বলেন, বৃষ্টির কারণে স্কুলে ছাত্র-ছাত্রীর উপস্থিতি খুবই কম। আর বিদ্যুৎ না থাকায় গতকাল থেকেই দুর্ভোগে আছি সবাই। মোবাইলে চার্জ প্রায় শূন্য।

পল্লি বিদ্যুতের শিবচর উপজেলা অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ঝড়-বৃষ্টির কারণে মূল লাইনে সমস্যা দেখা দিলে বিদ্যুৎ সংযোগ টিকছে না। গতকাল থেকেই বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন করতে কাজ করে যাচ্ছে কর্মীরা।

মাদারীপুর পল্লি বিদ্যুতের কর্মকর্তা জনাব আলী বলেন, বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিয়েছে। আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর