বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রোনালদোর ৯০০ গোল উদযাপনের রাতে আল নাসরের ড্র

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দিয়ে ইতিহাস গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৯০০ গোলের মালিক বনে গিয়েছেন তিনি।

জাতীয় দলের হয়ে রেকর্ড গড়লেও ক্লাবে এসে উদযাপনের সুযোগ পান পর্তুগিজ মহা তারকা। তবে ক্লাব কোনোমতে হার এড়ানোয় দিনটি খুব একটি ভালো যায়নি তার।

ম্যাচের শুরুতেই আল নাসর একটি জার্সি উপহার দেয় রোনালদোকে। যার পেছনে লেখা ছিল ‘৯০০’। আর তার ঠিক উপরে ইংরেজিতে লেখা ছিল ‘GOAT’ অর্থাৎ, গ্রেটেস্ট অব অল টাইম। ম্যাচের আগে সেটি হাতে নিয়ে ফটোশুট করেন পর্তুগিজ তারকা। তবে ম্যাচ মাঠে গড়ানোর পর আর এই খুশ থাকেনি।

সৌদি প্রো লিগে গতকাল রাতে আল নাসরের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে আল আহলি। প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধে আল আহলিকে এগিয়ে নেন সাবেক বার্সা ফরোয়ার্ড ফ্রাঙ্ক কেসিয়ে। সমতায় ফিরতে মরিয়া আল নাসর লম্বা সময় লড়াই চালিয়ে যায়। যোগ করা সময়ে গিয়ে ভাগ্য সহায় হয় তাদের। প্রতিপক্ষ ফুটবলারের আত্মঘাতী গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।

পরবর্তী ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর আল ইত্তিফাকের মুখোমুখি হবে আল নাসর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর