বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুইস ব্যাংকে ৩১ কোটি ডলার জব্দের খবর অস্বীকার আদানির

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮

সুইজারল্যান্ডের ছয়টি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা আদানিগোষ্ঠীর ৩১ কোটি ডলার জব্দের খবর নাকচ করে দিয়েছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠানটি। মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গের সাম্প্রতিক প্রতিবেদনে আদানিগোষ্ঠীর কোটি কোটি ডলার জব্দের দাবি করা হয়েছে।

হিন্ডেনবার্গের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, সুইস কর্তৃপক্ষ বিভিন্ন সুইস ব্যাংকের অ্যাকাউন্টে ৩১০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ জব্দ করেছে। ২০২১ সালের শুরু থেকে আদানি গ্রুপের আর্থিক তছরুপ ও জালিয়াতির অভিযোগ রয়েছে।

এই দাবি উড়িয়ে দিয়ে আদানিগোষ্ঠী জানিয়েছে, কোনো সুইস আদালতের সঙ্গে তাদের সম্পর্ক নেই এবং তাদের সংস্থার কোনো অ্যাকাউন্ট কারো মাধ্যমে জব্দ হয়নি। গত বৃহস্পতিবার আদানিগোষ্ঠী একটি বিবৃতিতে জানায়, সুইস কোর্টের কোনো কার্যক্রমের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট কোনো কর্তৃপক্ষ জব্দও করেনি। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সুইস কোর্টের ওই কথিত আদেশে আমাদের গ্রুপের কোনো কোম্পানির নাম উল্লেখ করা হয়নি, এমনকি আমরা কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষের থেকে কোনো তথ্য বা ব্যাখ্যার অনুরোধও পাইনি।’ আদানিগোষ্ঠী এই অভিযোগকে ‘একই গোষ্ঠীর মাধ্যমে সমন্বিতভাবে তাদের সুনাম এবং বাজারমূল্য ক্ষতিগ্রস্ত করার আরেকটি পরিকল্পিত প্রচেষ্টা’ বলে আখ্যা দিয়েছে।

তবে হিন্ডেনবার্গ রিসার্চ আদানিগোষ্ঠীর এই বিবৃতির পর কোনো মন্তব্য করেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর