শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বললেন জয়শঙ্কর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২০

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি বলেন, এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয়, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের (অন্তর্বর্তী সরকার) সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।


এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এ তথ্য জানান। খবর : দি ইকোনমিক টাইমসের।
এস জয়শঙ্কর বলেন, ‘আপনারা জানেন- বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই সেই (অন্তর্বর্তী) সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি।


আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি, গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়, তার ভিত্তিতে (এই যোগাযোগ রক্ষা) করা জরুরি নয়।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারতে যান। শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন।


ইতিমধ্যে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতার বিরুদ্ধে কয়েক শ হত্যা মামলা করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর