বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইরানকে ৩ দেশের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২

রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছে তিনটি দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।

বুধবার (১১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাজ্য ও ইউরোপে ইরানের জাতীয় বিমান সংস্থার সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন লন্ডন সফরে থাকাকালে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, রাশিয়া ইরানের সামরিক বাহিনীর কাছ থেকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছে। চলতি সপ্তাহে এর ফলাফলও দেখা গেছে। যদিও রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে ইরান।

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, ইরান ও উত্তর কোরিয়ার সহযোগিতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক রেজুলেশন ভঙ্গ করে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

এদিকে গত ৫ সেপ্টেম্বর ভারতীয় দুটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয় জো বাইডেন প্রশাসন।

আজারবাইজানের সংবাদমাধ্যম নিউজ ডট এজেডের প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটি হলো- গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর