বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে তরুণ নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ওই তরুণের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২৫ বছর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন এক ব্যক্তি।

এ সময় তাঁর মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড় দেন ওই তরুণ। ঘটনাটি দেখে আশপাশের লোকজন ওই তরুণকে মারধর করে। একপর্যায়ে নিস্তেজ হয়ে সড়কে পড়ে যান তিনি। পরে স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল ইসলাম বলেন, ওই তরুণ পথচারীর মোবাইল ছিনতাই করেছেন, এমন সন্দেহে স্থানীয় লোকজন তাঁকে পিটুনি দেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর