বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৩

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৪ জন আহত হয়েছেন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষ হয়। এক শিক্ষার্থীর অভিযোগ, সকালে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে কে বা কারা মারধর করে। পরে তারা ভেবেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এর সঙ্গে জড়িত। এ নিয়ে দ্বন্দ্ব থেকে সংঘর্ষের সূত্রপাত।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে মারামারির বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

হাসপাতাল থেকে জানা যায়, আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মশিউর রহমান, আব্দুল্লাহ আল আরিফ, আহনাফ মুশফিক ও আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উসাইদ হোসেন মাহিদসহ মোট ১৪ জন। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গভর্নমেন্ট ল্যাবরটরি কলেজের ইয়াসিন আরাফাত নামে এক শিক্ষার্থীও ইটের আঘাতে আহত হয়েছেন।

ঢাকা কলেজের ছাত্রদের অভিযোগ, তাদের আজ নবীনবরণ অনুষ্ঠান ছিল কলেজের হল রুমে। অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সঙ্গে সঙ্গে বিজয় চত্বরের নাঈমের গলি গেটের সামনে পৌঁছালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়।

তাদের অভিযোগ, ঢাকা কলেজের ক্যাম্পাসে প্রবেশ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা করেছেন।

ঢাকা কলেজের আহত এক শিক্ষার্থী বলেন, যতটুক শোনা গেছে, সকালে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে কে বা কারা মারধর করেছে। এই কারণে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মনে করেছে, ঢাকা কলেজের ছাত্ররা তাদের মারধর করেছে। এমন অভিযোগে তারা ঢাকা কলেজের ক্যাম্পাসে এসে আমাদের ওপর হামলা করে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের নতুন ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে দুই কলেজের ছাত্রদের মধ্যে সকালে যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই দুপুরের দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর