বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আমির খানের ইচ্ছা ছিল ক্যাটরিনা যেন সালমানকে বিয়ে করেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৬

সালমান খান ও ক্যাটরিনা কাইফ তাদের পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্কের কথা কখনই নিজের মুখে বলেননি। যদিও বলিউড পাড়ায় বিষয়টি ছিল অনেকটা ওপেন সিক্রেট। কথিত আছে দীর্ঘ প্রায় অর্ধযুগ ধরে সম্পর্কে ছিলেন তারা। যার বিচ্ছেদ ঘটে ২০১২ সালে। তবে সম্পর্ক ভাঙার পরই ‘এক থা টাইগার’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা।

সালমান-ক্যাটরিনা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছিলেন ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ ছবিতে। তবে পর্দার পাশাপাশি বাস্তবেও জুটি হিসেবে সালমান-ক্যাটরিনাকে দেখতে চেয়েছিলেন অনুরাগীরা। এমনকি স্বয়ং আমির খানও চেয়েছিলেন এমনটা। সেটা সত্যি করতে আপ্রাণ চেষ্টাও করেছিলেন নাকি তিনি।

শোনা যায়, বিয়ের কথা পর্যন্ত গড়িয়েছিল সালমান-ক্যাটরিনার সম্পর্ক! অভিনেত্রীকে জীবনসঙ্গী হিসেবে ভীষণভাবে চেয়েছিলেন বলিউড ভাইজান। তবে সবাইকে চমকে দিয়ে আচমকা বিচ্ছেদ হয়ে যায় এই যুগলের।

সালমানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৩ সালে রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা। সে সময়েই আমির খানের সঙ্গে ‘ধুম ৩’ সিনেমায় কাজ করেন তিনি। সেই ছবির প্রচারে এসে আবারও সালমান খান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় ক্যাটরিনাকে।

ছবির প্রচারে সংবাদ সম্মেলনে আমির খান জানান, তিনি বহু চেষ্টা করেছেন সালমানের বিয়ের জন্য। অনেক অনুরোধও করেছেন সালমানকে। কিন্তু অভিনেতা শুনছেন না সে কথা।

আমির যখন কথাগুলো বলছিলেন তখন পাশে নিশ্চুপ হয়ে বসে ছিলেন ক্যাটরিনা। এরপর এক সাংবাদিক অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, সালমানের বিয়ে না করা নিয়ে তার মন্তব্য কী?

জবাবে অস্বস্তি নিয়ে ক্যাটরিনা বলেন, আমি সত্যিই জানি না কী বলব এ বিষয়ে। কিছু বলতে পারলে ভালো হতো, কিন্তু এ প্রশ্নের কোনো জবাব নেই আমার কাছে।

তখন পাশ থেকে আমির আবেগঘন গলায় ক্যাটরিনাকে জিজ্ঞেস করেন, আদৌ কখনও সালমানকে জিজ্ঞেস করেছো, সে বিয়ে করতে চায় কি না? দৃশ্যত লজ্জায় আরও কুঁকড়ে যান ক্যাটরিনা। বলেন, ‘এ বিষয়ে কিছুই বলার নেই আমার!’

আমির তখন প্রকাশ্যেই বলে ফেলেন, তিনি নিজেও বাস্তবে চেয়েছেন সালমান-ক্যাটরিনাকে স্বামী-স্ত্রী হিসেবে দেখতে। অভিনেতার কথায়, পর্দার মতো বাস্তবেও ওদের একসঙ্গে দেখতে চাই। একসঙ্গে থাকছে এটা দেখতে চাই।

প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ ছবিতে জুটি বেঁধেছিলেন সালমান-ক্যাটরিনা। সেই সিনেমার শুটিংয়ের সময়ে দু’জনের মধ্যে ছিল একরাশ অস্বস্তি ও টানাপড়েন। কারণ ছবির শুটিং শুরুর আগেই ২০১০ সালের দিকে তাদের সম্পর্কে ফাটল ধরে।

বিষয়টি প্রকাশ্যে আনেন ছবিটির পরিচালক কবির। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তখন তাদের বিচ্ছেদ হয়েছে এবং একে অপরের সঙ্গে তারা খুব বেশি স্বতঃস্ফূর্ত ছিলেন না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর