বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কেমোথেরাপির অভিজ্ঞতা জানালেন কেট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৯

ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নেওয়া শেষ করেছেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। বলেছেন, এ বছরটা তাঁর জন্য ‘অবিশ্বাস্য রকমের’ কঠিন ছিল।

কেট মিডলটনের ‘অতি ব্যক্তিগত’ একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস। ওই ভিডিওতে কেট এ কথা বলেন।

গত জানুয়ারি মাসে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। সেই সময় ব্রিটিশ রাজপরিবারের কার্যালয় থেকে জানানো হয়, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তবে সে সময় ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।

তারও আগে থেকে কেটকে প্রকাশ্য কোনো আয়োজনে দেখা যায়নি। কেটের অসুস্থতা ও প্রকাশ্যে না আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এর মাস দু-এক পর একটি ভিডিও বার্তা দেন কেট। তাতে অশ্রুসিক্ত নয়নে নিজের ক্যানসারের সঙ্গে লড়াই করার কথা জানান তিনি।

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে গত জুনে মধ্য লন্ডনে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক সামরিক কুচকাওয়াজে তিন সন্তানকে সঙ্গে নিয়ে রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে যোগ দেন কেট। জুলাইয়ে উইম্বলডন টেনিসের পুরুষদের ফাইনালেও দেখা যায় কেটকে।

এ বছর অল্প কয়েকটি আয়োজনে দেখা যেতে পারে কেটকে। তিনি নভেম্বরে রিমেম্বারেন্স ডে বা প্রথম বিশ্বযুদ্ধে নিহত সামরিক সদস্যদের স্মরণে পালিত দিবস এবং ডিসেম্বরে বড়দিনের কনসার্টে যোগ দিতে পারেন।

তবে ভিডিও বার্তায় কেট বলেছেন, এ বছরটা তাঁর জন্য ‘অবিশ্বাস্য রকমের’ কঠিন ছিল। ক্যানসার হঠাৎ তাঁর জীবন বদলে দিয়েছে।

যদিও কেটের সেরে ওঠা নিয়ে সাম্প্রতিক ভিডিওতে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। তবে এটাও বলা হয়েছে, এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি। কেনসিংটন প্রাসাদ বলেছে, কেট ক্যানসারমুক্ত হয়েছেন কি না, এমনটা এ পর্যায়ে বলা সম্ভব নয়।

ক্যানসার মোকাবিলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ভিডিওতে কেট বলেন, এ অভিজ্ঞতা বেশ জটিল, ভীতিকর আর অপ্রত্যাশিত।

গত মাসে নরফোকে এই ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওতে কেট জানান, ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে তিনি কেমোথেরাপি নেওয়া শেষ করেছেন।

কেট বলেন, ‘গ্রীষ্মের শেষের দিকে এসে আমি আপনাদের এটা বলতে পারব না যে অবশেষে আমার কেমোথেরাপির চিকিৎসা শেষ করাটা কতটা স্বস্তির বিষয়।’ এ সময় তাঁকে পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটতে ও গাড়ি চালাতে দেখা যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর