বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কাউন্টিতে ফেরাটা রাঙালেন সাকিব

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪১

যেখানে শেষ করেছিলেন সেখানেই যেন শুরুটা করলেন সাকিব আল হাসান। অবশ্য ব্যাটে নয়, বোলিংয়ে। তবে সুযোগ আছে ব্যাটিংয়েও রাঙানোর। ২০১৯ বিশ্বকাপে এই টনটনেতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

১২৪ রানের ইনিংসের বিপরীতে এবার এই মাঠের ফেরাটা ৯৭ রানে ৪ উইকেট দিয়ে রাঙিয়েছেন।

মাঠ একই হলেও দলের নামে পরিবর্তন এসেছেন। বাংলাদেশের বিপক্ষে এবার খেলেছেন কাউন্টির দল সারের হয়ে। সেটিও আবার ২২ বারের চ্যাম্পিয়নদের হয়ে অভিষেকে।

এক ম্যাচের জন্য অবশ্য এই দলের হয়ে খেলবেন তিনি। সমারসেটের বিপক্ষে ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন, সারের হয়ে ছাপ রাখতে চান তিনি। সেই ছাপ রাখলেন বল হাতে নিয়েই।

দীর্ঘ ১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপের ফেরাটা দুর্দান্তভাবেই রাঙালেন সাকিব।

টনটনে সবমিলিয়ে ৩৩.৫ ওভার বোলিং করেছেন তিন সংস্করণের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ৯৭ রান দিয়ে শিকার করেছেন সমারসেটের টম অ্যাবেল, কেসি অলড্রিজ, ক্রেগ ওভারটন ও ব্রেট র‌্যান্ডেলকে। এর মধ্যে দলীয় ৯০তম ওভারে আউট করেন অলড্রিজ ও ওভারটনকে। সমারসেটের প্রথম ইনিংসের শেষটা করেছেন র‌্যান্ডলকে এলবিডব্লুর ফাঁদে ফেলে। তার ৪ ও পেসার ড্যানিয়েল ওরেলের ৩ উইকেটের বিনিময়ে ৩১৭ রানে সমারসেটকে অলআউট করেছে সারে।

এর আগে উস্টারশায়ারের হয়ে দুই মৌসুম মিলিয়ে ৯ ম্যাচ খেলেছেন সাকিব। রান করেছিলেন ৪১২। আর তার নামের পাশে উইকেট ছিল ৪২টি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর