বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘প্রতীক্ষা’ ছাড়লেন ফারিণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৬

তাসনিয়া ফারিণ। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। কথা ছিল টালিউড সুপারস্টার দেবের সঙ্গে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসবেন এই অভিনেত্রী। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলো না। সবশেষ তথ্য বলছে, অভিজিৎ সেন পরিচালিত ‘প্রতীক্ষা’ সিনেমায় আর কাজ করছেন না ফারিণ।

খবরটি নিশ্চিত করে সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, নানা অনিশ্চয়তার কারণেই সিনেমাটি থেকে সরে এসেছি। রোববার রাতে সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সিনেমাটিও হচ্ছে না।

ফারিণ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে। ভিসা পেতে সময় লাগছে। নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে সমস্যা। কারণ, ওই সময় শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। কিন্তু সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এ কারণে কাজটি আর করা হচ্ছে না।

এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি সিনেমায় কাজের কথা ছিল ফারিণের। কিন্তু সেটিও গত বছর বাতিল হয়ে যায়।

এ নিয়ে ফারিণ বলেন, এটি কাকতালীয় ঘটনা। পরপর দুটি সিনেমার বেলায় একই ঘটনা ঘটল। কিছু তো আর করার নেই। ভাগ্যেরও একটা ব্যাপার।

প্রসঙ্গত, কলকাতার অতনু ঘোষের নির্মাণে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ফারিণ। এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জেতেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর