বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আহত সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহসিন আকন (৬২) মারা গেছেন।

রোববার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকার মালিবাগ এলাকার পিপলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মহসিন মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা গেছে, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহসিন আকনের মেয়ের জামাই সাঈদ বেপারী এওজ গ্রামে সম্প্রতি একটি জমি কিনে। ওই জমি নিয়ে মজিবর মুন্সীর সাথে বিরোধ চলে আসছে তার। ৫ সেপ্টেম্বর রাতে এওজ বাজারের কাছে একা পেয়ে মজিবর মুন্সীর লোকজন ধারালো অস্ত্র দিয়ে আকনকে কুপিয়ে জখম করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠায়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে মারা যান সাবেক এই ইউপি সদস্য।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর