বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আশুলিয়ায় ৮ পোশাক কারখানায় সাধারণ ছুটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার (৭ সেপ্টেম্বর)। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৮ সেপ্টেম্বর) সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা ছিল। কিন্তু তা সত্ত্বেও ৮ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

রোববার সকাল ১০টার দিকে আশুলিয়ার আটটি পোশাক কারখানায় সাধারণ ছুটি দেয় কারখানা কৃর্তপক্ষ।

এদিকে পোশাক কারখানায় অস্থিরতার কারণে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে তারা শ্রমিক কিনা জানা যায়নি। এর আগেও ১৪ জনকে আটক করা হয়েছিল।

বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আটটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

শ্রমিক আটক বিষয়ে তিনি বলেন, এর আগে ১৪ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এখন যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর