বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই মঙ্গোলিয়া সফরে পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৫

মঙ্গোলিয়ায় সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছর আন্তর্জাতিক আদালত (আইসিসি) তার ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসির কোনো সদস্য দেশে পা রাখলেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে পা রাখেন পুতিন। তার এই সফরকে কেন্দ্র করে সেখানে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় মঙ্গোলিয়ার শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। এদিকে পুতিনের এই সফরের সময় যেন তাকে গ্রেফতার করা হয় সে বিষয়ে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট যুদ্ধাপরাধের জন্য দায়ী। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সেখান থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন পুতিন।

এর আগে আইসিসির এক মুখপাত্র বিবিসিকে বলেন, মঙ্গোলিয়ার কর্মকর্তারা সদস্য দেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ। তবে তার মানে এই নয় যে, পুতিনকে গ্রেফতার করতেই হবে।

এদিকে ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, পুতিনকে এই সফরের সময় গ্রেফতার করার মতো কিছু ঘটবে বলে তারা মনে করেন না।

পাঁচ বছরের মধ্যে মঙ্গোলিয়ায় পুতিনের প্রথম সফর উপলক্ষে রাজধানী উলানবাটোরের সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বরে দুই দেশের পতাকা দিয়ে সাজানো হয়। সেখানে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখের সঙ্গে সাক্ষাত করেন পুতিন। এদিকে সোমবার বিকেলে ‌‘যুদ্ধাপরাধী পুতিনকে এখান থেকে বের করে দেও’ এমন স্লোগানে রাজধানীতে বিক্ষোভ হয়েছে।

মঙ্গোলিয়া সরকার পুতিনকে গ্রেফতারের আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া মঙ্গলবার দুপুরে মঙ্গোলিয়ায় পুতিনের বিরুদ্ধে আরও বড় বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

অপরদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী টেলিগ্রামে এক পোস্টে বলেন, আমরা মঙ্গোলীয় কর্তৃপক্ষকে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা মেনে চলতে এবং পুতিনকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে স্থানান্তর করার আহ্বান জানাচ্ছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর