বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বহির্বিভাগ বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীর চাপ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫১

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে উপচেপড়া ভিড়ের কারণে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বহির্বিভাগ বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীর চাপ বেড়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রোগীর উপচেপড়া ভিড় দেখা যায়। অন্য দিনের তুলনায় তিনগুণ ভিড় এদিন দেখা যায় জরুরি বিভাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কিশোর বলেন, সকাল থেকে রোগীদের অনেক ভিড়। সকাল থেকে ১২পর্যন্ত ৫১২জন টিকিট নেন। বহির্বিভাগ বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীর চাপ বেড়েছে।

তিনি বলেন, রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। জরুরি বিভাগে সবসময় জরুরি রোগীদের চিকিৎসা দেওয়া হয়। আগের দিনের তুলনায় তিনগুণ ভিড় আজ।

নাকের সমস্যা নিয়ে মুন্সীগঞ্জ থেকে ভাগ্নি জান্নাতকে (৫) নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন সাথী আক্তার। তিনি বলেন, গত কয়েকদিন ধরে নাকের ব্যথায় ভুগছে জান্নাত। সকালে এসে দেখেন বহির্বিভাগ বন্ধ। পরে জরুরি বিভাগে এসে টিকিটের জন্য দাঁড়ান।

ব্রাহ্মণবাড়িয়া থেকে কোমরে ব্যথা নিয়ে আসেন সায়মা আক্তার (৩৮)। স্বামী ইসমাঈল হোসেন বলেন, গত এক বছর ধরে কোমরে ব্যথায় ভুগছেন স্ত্রী। আমরা জানতাম না হাসপাতালের বহির্বিভাগ বন্ধের কথা। সকালে এসে দেখি হাসপাতালের বহির্বিভাগ বন্ধ। পরে জরুরি বিভাগে টিকিটের জন্য লাইনে দাঁড়াই।

গাজীপুর থেকে হাতে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের বহির্বিভাগে আসেন রাকিবুল হোসেন (২৫)। ১৫ দিন আগে দুর্ঘটনায় হাত ভেঙে যায়। তিনি বলেন, তখন ঢাকা মেডিকেলের বহির্বিভাগে দেখিয়েছিলাম। ১৫ দিন পর ফলোআপ ছিল। আজ এসে দেখি আউটডোর বন্ধ। জানতে পারলাম চিকিৎসককে মারধর করায় বন্ধ। এখন বাসায় ফিরে যাচ্ছি।

জরুরি বিভাগের টিকিট কাউন্টারের ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫১২জন টিকিট নেন, যা গত দিনের তুলনায় তিনগুণ। এ পর্যন্ত ভর্তি হয়েছেন অর্ধশত। এমন আগে কখন হয়নি। বহির্বিভাগ বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীর চাপ বেড়েছে। হাসপাতালের ভিতরে সেনাবাহিনী-বিজিবির পাহারায় চিকিৎসা চলছে রোগীদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর