বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নতুন পোশাকে মাঠে ফিরছে আনসার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৪, ১৪:১৯

সচিবালয় ঘেরাওয়ের জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেননি অনেক আনসার সদস্য। রাজধানীর চারটি থানায় করা মামলায় ৪২০ জনের নাম উল্লেখসহ কয়েক হাজার জনকে আসামি করায় আতঙ্কে বাহিনীর সদস্যরা।

তবে আনসার সদস্যরা শিগগিরই আগের পোশাকের বদলে নতুন পোশাকে মাঠে ফিরবেন বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর বিভিন্ন থানার নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের। সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করে এই বাহিনী। পরিস্থিতি বদলে যায় ২০ দিন না পেরোতেই। গেল ২৫ আগস্ট বিশ্রাম প্রথা বাতিলসহ বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামে আনসার সদস্যরা। ঘেরাও করেন সচিবালয়। পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এ ঘটনার পর থেকেই হতাশা ও আতঙ্কে বাহিনীর সদস্যরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সবসময় সেবায় নিয়োজিতে থাকতেন আনসার সদস্যরা, সেখানেও একই চিত্র। তারাও অনেকটাই ভীত-সন্ত্রস্ত। হাসপাতালটিতে দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সিভিলে ডিউটি করতে। আমরা তাই করছি।

এদিকে আনসার সদস্যদের অনুপস্থিতিতে বিশৃঙ্খলার কথা জানালেন সেবা-প্রত্যাশীরা। আবার সদস্যদের বিরুদ্ধে রয়েছে অভিযোগও।

কেরানীগঞ্জের বাসিন্দা হযরত আলী গাজী বলেন, ‘আমি তিন দিন ধরে আছি কোনো আনসার নাই। এখানে ট্রলি পাওয়া যায় না। হুইলচেয়ার পাওয়া যায় না।’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরেক ব্যক্তি বলেন, ‘আনসার সদস্যরা দায়িত্বে থাকলে এমন বিশৃঙ্খলা হতো না।’

সারা দেশে ব্যাটালিয়নসহ প্রায় ৫৫ হাজার আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েনের কথা থাকলেও কাজে যোগ দেননি বেশিরভাগই। বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ন সদস্যরা জড়িত নন বলে জানান বাহিনীর ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ হোসেন। তবে, বিভিন্ন প্রতিষ্ঠানে সদস্যদের ফেরা প্রশ্নে কথা বলতে রাজি হননি তিনি।

রাজধানীতে প্রায় ১৪ হাজার আনসার নিয়োজিত থাকলেও বর্তমানে মাঠে আছেন প্রায় ১০ হাজার


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর