বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শিগগিরই ঢাকায় আনা হবে বিচারপতি মানিককে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৪, ১১:০৭

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে শিগগিরই সিলেট থেকে ঢাকায় আনা হবে। তিনি বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারের হেফাজতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার প্রয়োজনে তাকে শিগগির ঢাকায় আনা হবে বলে কারা সূত্র নিশ্চিত করেছে।

ঢাকার আদাবর থানা এলাকায় পোশাকশ্রমিক রুবেলকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিক আসামি। তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সেদিন তাকে আদালতে হাজির করতে বলা হয়েছে। এজন্য সিলেট থেকে আলোচিত-সমালোচিত এই বিচারপতিকে ঢাকায় আনার প্রয়োজনীয় দেখা দিয়েছে বলে জানা গেছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকার আদালতে হাজির করতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তাকে কখন, কবে ঢাকায় নেওয়া হবে।

গত ২৪ আগস্ট সন্ধ্যায় শামসুদ্দিন চৌধুরী মানিককে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে জখম এবং স্পর্শকাতর স্থানে আঘাত ছিল। সেদিন রাতে দুই দফা অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে সাধারণ কেবিনে নেওয়া হয়।

গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর