বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান প্রেসিডেন্টের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৪, ১৭:৫৫

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক এইচ আল আদোয়ানি আজ (২৯ আগস্ট) দুপুরে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রেসিডেন্ট সফলভাবে দায়িত্ব পালনের জন্য কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপ্রধান বলেন, কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার।

বাংলাদেশে অনেক দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, এই জনশক্তি কুয়েতের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কুয়েত বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে উল্লেখ করে প্রেসিডেন্ট বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বাণিজ্যে সন্তোষ প্রকাশ করেন।

প্রেসিডেন্ট সাহাবুদ্দিন বাংলাদেশে আরো বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদেরক আহ্বান জানান। এ সময় প্রেসিডেন্ট আগামীতে কুয়েত ও বাংলাদেশের মধ্যকার উন্নয়ন অংশীদারিত্ব আরো সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশী জনশক্তি কুয়েতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি নিতে আগ্রহী।

এসময় দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তিনি প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান। সাক্ষাৎকালে প্রেসিডেন্টের কার্যালয়ের সচিব ড. নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর