বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বন্যাদুর্গত ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জন: অতিরিক্ত সচিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৪, ১৭:৩০

বন্যাদুর্গত ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা। সেই সঙ্গে সিলেট জেলার বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হয়েছে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব এ কথা জানান ৷

কেএম আলী রেজা জানান, বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর পর্যন্ত তথ্যানুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৪ লাখ ৮০ হাজার ৪৬৩ জন। পানিবন্দি রয়েছে ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার। মৃত লোক সংখ্যা ৫২ জন। এরমধ্যে পুরুষ ৩৯ জন নারী ছয়জন ও শিশু সাতজন। সবচেয়ে বেশি মারা গেছে কুমিল্লায় ১৪ জন। নিখোঁজ একজন। সিলেট জেলা থেকে পাওয়া আজকের তথ্যানুযায়ী বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

তিনি বলেন, ১১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ৩৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রগুলোতে মোট ৫ লাখ ২৫০১ লোক এবং ৩৬ হাজার ৪৪৮টি গবাদিপশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য ৫৯৫টি মেডিকেল টিম চালু রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা ইয়াসমিন মৃত্যুর কারণ সম্পর্কে জানান, পানিতে ডুবে যাওয়া বিদ্যুৎস্পষ্ট হওয়া এবং সাপের কামড়ে এরা মারা গেছেন। মৃতদের মধ্যে বেশিরভাগই পানিতে ডুবে মারা গেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর