বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

৫৬-র মাধুরীর ঝলমলে চুলের রহস্য লুকিয়ে ঘরোয়া তেলে, বাড়িতে বানিয়ে ফেলুন আপনিও

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ জুলাই ২০২৩, ১২:৪৩

মাধুরী দীক্ষিত

আশির দশক। বলিউড কাঁপাচ্ছেন মাধুরী দীক্ষিত। যুবক থেকে বার্ধক্যের চৌকাঠে পা দেওয়া পুরুষ, নায়িকার সৌন্দর্যে মুগ্ধ গোটা দেশ। মাধুরীর রূপলাবণ্যে মজে মহিলা অনুরাগীরাও। সময়ে এগিয়েছে। বলিউডে রাজ করেছেন আরও অনেক সুন্দরী নায়িকা। কিন্তু এখনও পর্যন্ত অনেকেরই স্বপ্নসুন্দরী হয়ে থেকে গিয়েছেন মাধুরী। চলতি বছরের মে মাসে ৫৬-তে পা দিয়েছেন অভিনেত্রী। কিন্তু তাঁর ত্বকের পেলবতা, চুলের সৌন্দর্য সে কথা একেবারেই বলছে না।

ত্বকের চেয়েও চুলের যত্নে সারা জীবনই তাঁর কড়া নজর। বেশ কিছু সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন মাধুরী। বয়সের সঙ্গে সৌন্দর্য ম্লান হয়ে যাওয়ার যে কোনও সম্পর্ক নেই, সে কথাই বিশ্বাস করেন তিনি। আর তাই নিয়মিত শুটিংয়ের কাজ থাক কিংবা না থাক, ত্বকের যত্ন নিতে ভোলেন না তিনি। বিশেষ করে চুলের যত্নে কোনও আপস করেন না নায়িকা। সপ্তাহে বেশ কয়েক বার নানা ধরনের ঘরোয়া প্যাক চুলে ব্যবহার করেন। সেই সঙ্গে স্পা, শ্যাম্পু এবং আরও অনেক পদ্ধতি তো রয়েছেই।

 

শুধু এগুলিই মাধুরীর স্বাস্থ্যোজ্জ্বল কেশের নেপথ্যে নেই। বরং রয়েছে একটি রহস্য। বিশেষ পদ্ধতিতে বানানো তেল চুলে ব্যবহার করেন নায়িকা। কোনও নামীদামি প্রসাধনী সংস্থার সামগ্রী সেটি নয়। নায়িকার তত্ত্বাবধানে বাড়িতেই বানানো হয় এই তেল। চাইলে আপনিও তা বানিয়ে নিতে পারেন। উপকরণগুলি হল, আধ কাপ নারকেল তেল, এক চামচ মেথি, ১৫-২০টি কারিপাতা, এক কাপ পেঁয়াজের রস। সবগুলি একসঙ্গে করে কড়াইয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে এলে একটি বয়াম কিংবা শিশিতে ঢেলে রাখুন। সপ্তাহে তিন দিন শ্যাম্পু করার আগে নায়িকা এই তেল চুলে মাখেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর