বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কল-কারখানার নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১৬:২২

দেশের সব কল-কারখানার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আপনারা ব্যবসা করেন, কারখানার নিরাপত্তা দেওয়া হবে। কারখানার নিরাপত্তায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী সবাই নিয়োজিত আছে। কয়েকদিন পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কাজ করবে।’

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এ আশ্বাস দেন উপদেষ্টা।

ব্যবসার পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, বায়ারদের ভালো পরিবেশ দেওয়া হবে। পরিবেশ মানে রোদ-বৃষ্টি নয়, এক কথায় ব্যবসার পরিবেশ। ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার জন্য সব কিছু করবো। বায়ারদের আস্থার অভাব ছিল, এটা মিট আপ হয়েছে।

ব্রিটিশ সরকারের সহায়তার বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, ব্রিটিশ সরকার সবসময় আমাদের পাশে থাকবে। তারা ট্যাক্স, ভ্যাট রিফর্মের ক্ষেত্রে সহায়তা করবে। দেশের ব্যবসা ও উন্নয়নে আমাদের সহায়তা দেবে ব্রিটিশ সরকার।’

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর