বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পল্লী বিদ্যুতের সব স্থাপনায় নিরাপত্তা জোরদার পুলিশের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১৬:১৪

নাশকতার আশঙ্কায় দেশের পল্লীবিদ্যুতের সব স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদার করেছে ‍পুলিশ। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, পল্লী বিদ্যুতের কর্মীরা দুই দিনের মধ্যে গণছুটিতে গিয়ে সারাদেশের বিদ্যুৎব্যবস্থা অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন। এমন খবরেই মূলত পুলিশ আগাম সতর্ক ব্যবস্থা নিলো।

গত ২৪ আগস্ট পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্যবিরোধী আন্দোলন ব্যানারে একটি সংগঠনের পক্ষ থেকে দুই দফা দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেওয়া হয়েছে। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব দাবির বাস্তবায়ন চান।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্দোলনের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তাদের প্রতিহত করা হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তিন সপ্তাহ পেরোতে না পেরোতেই নানা শ্রেণি-পেশার মানুষ তাদের বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামছে। গত রোববার আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে দাবি আদায় করতে চাইলে তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষও হয়। এসব আন্দোলনের পেছনে সরকার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর