বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জাপানের আকাশসীমায় চীনা সামরিক বিমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১৫:১৯

জাপান দাবি করেছে, চীনের সামরিক নজরদারি বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। জাপান একে পুরোপুরি অগ্রহণযোগ্য হিসবে উল্লেখ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ও ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, চীনের সামরিক বিমান যেভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না।

জাপানের সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার (২৬ আগস্ট) চীনের সামরিক বিমানের আকাশসীমা লঙ্ঘনকে জাপানের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলেই দেখা হচ্ছে।

টোকিও বলছে, চীনের ওয়াই ৯ নজরদারি বিমান দুই মিনিটের জন্য তাদের আসাশসীমায় ছিল। নাগাসাকি এলাকায় ড্যানজো দ্বীপের উপর দিয়ে চীনের বিমান উড়ে যায়।

হায়াশি বলেছেন, আমরা বিমানসীমা লংঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর এই প্রথম চীনের সামরিক বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘন করলো। তিনি জানিয়েছেন, জাপানের কাছে চীনা সামরিক কার্যকলাপ বেড়ে গেছে, সরকার এটা খতিয়ে দেখছে। আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জাপান প্রস্তুত।

এই ঘটনায় প্রতিবাদ জানাতে টোকিওতে চীনা দূতাবাসের কূটনীতিকদের ডেকে পাঠায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কূটনৈতিক স্তরে কী কথা হয়েছে, তা হায়াশি জানাননি।

তিনি বলেন, আমরা এই বিষয়ে বিস্তারিত কিছু বলব না। শুধু এটুকু বলতে পারি, জাপানের কাছে চীনের সামরিক কার্যকলাপ সম্প্রতি বেড়ে গেছে। তারা ক্রমশ আরো বেশি করে সক্রিয় হয়ে উঠছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর