বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

২৪ জেলার পুলিশ সুপারকে বদলি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১২:৩৪

পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদলের ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে মো. আকরামুল হোসেনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মোহা. মেহেদী হাসানকে রেলওয়ে পুলিশে, আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে, মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হককে নৌ পুলিশে, মুহাম্মদ রাশিদুল হককে সিআইডিতে, মোহাম্মদ নূরে আলমকে ময়মনসিংহের ডিআইজির কার্যালয়ে, মো. মনজুর রহমানকে নোয়াখালীর পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ সুপারের লিমাইডিতে, মো. মাহিদুজ্জামানকে হবিগঞ্জের পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. আসাদুজ্জামানকে রাজশাহীর সারদায়, গোলাম মোস্তফা রাসেলকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, কাজী শফিকুল আলমকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।

মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জ ডিআইজিতে, মাছুম আহাম্মদ ভুঞাকে রাজশাহী রেঞ্জ ডিআইজিতে, মো. সাইদুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজিতে, আব্দুল মান্নানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. আজিম-উল-আহসানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. সাইফুর রহমানকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. আ. আহাদকে সারদা, রাজশাহীতে, মো. শাহজাহানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. গোলাম সবুরকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. মাসুদ আলমকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মোহাম্মদ আসলাম খানকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর