বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আরও তিন হত্যা মামলায় শেখ হাসিনাসহ আসামি ১০১৯

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১২:০১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে দুই শিক্ষার্থী ও এক গার্মেন্টসকর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ এক হাজার ১৯ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা করা হয়েছে সাভার মডেল থানায়। গতকাল সোমবার (২৬ আগস্ট) গভীর রাতে মামলা তিনটি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

মামলাগুলোতে আসামির তালিকায় আরও রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নিহতদের স্বজনরা বাদী হয়ে এই মামলাগুলো করেন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের মা মোসাম্মৎ কুলসুম, সাভার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী মিঠু ওরফে মারুফের বাবা শাহজাহান ইসলাম এবং তৈরি পোশাককর্মী আল আমিন ইসলাম সেলিমের বাবা ওয়াজেদ আলী বাদী হয়ে মামলাগুলো করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্দুল কাইয়ুম হত্যাকাণ্ডে ২১৯ জন, কলেজের শিক্ষার্থী মিঠু ওরফে মারুফ হত্যায় ৫৩১ জন এবং পোশাককর্মী আল আমিন ইসলাম সেলিম হত্যাকাণ্ডের মামলায় ২৬৯ জনকে আসামি করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর