বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আনসার সদস্যদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি পুলিশের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৪, ১৩:৪৩

চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করা আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম শাহাবুদ্দিন শাহীন জানান, আনসার সদস্যরা সহিংসতায় লিপ্ত হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনে পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।

দাবি আদায়ে গতকাল রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা সচিবালয় অবরুদ্ধ করে ফেলে।

এতে সরকারি কর্মকর্তারাসহ অনেকে ভেতরে আটকা পড়েন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিষয়টি ফেসবুকে পোস্ট জানালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থী সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যান।

সেখানে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে দুই পক্ষের সংঘাতে বেশ কয়েকজন আহত হন।

পরে শিক্ষার্থীরা তাদের অবস্থান জোরদার করলে আনসার সদস্যরা সরে দাঁড়ান।

এ সময় আনসার সদদ্যের হামলায় ছয় সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

জানা গেছে, এ পর্যন্ত তিন শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে আছেন। তাদের শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিলসহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর