বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আশুলিয়ায় ১৬টি ঝুটের গোডাউন আগুনে ভস্মীভূত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১৩:৩৮

শিল্পাঞ্চল আশুলিয়ায় এক ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৬টি ঝুটের গোডাউন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে জানাতে পারেনি ফায়ারসার্ভিস।

শনিবার (২৪) আগস্ট রাত ১১টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর ফুলের টেক এলাকায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও নবীন মিয়া নামের এক ব্যক্তিরসহ অন্তত ১৬টি গোডাউন আগুনে ভস্মীভূত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে ঝুটের গোডাউনের মধ্য থেকে আগুনের ধোয়া উড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে আগুন দাও দাও করে জ্বলতে থাকে। সবাই এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিভাতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।

ফায়ারসার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ডিইপিজেড থেকে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট এবং ধামরাই ফায়ারসার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে ফায়ারসার্ভিসের মোট ৭টি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আগুনে ১৬টি গোডাউন পুড়ে গেছে। আমাদের ৭টি ইউনিট কাজ করেছে। পরে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়া ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত করে জানানো হবে বলেও জানান ফায়ারসার্ভিসের এই কর্মকর্তা।

তবে এলাকাবাসী জানান, সাইফুল ইসলামের এ ঝুটের গোডাউনে বিভিন্ন লোকের ঝুট ছিনতাই করে এনে জমা করেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের বশবর্তী হয়ে আগুন লাগাতে পারে।

স্থানীয় জানায়, ঝুটের গুদামের আশেপাশে বাড়ি একটু দূরে থাকায় আগুন থেকে গ্রামটি রক্ষা পেয়েছে।

তবে এখন পর্যন্ত কিভাবে লেগেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে ঝুট গোডাউনের কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি।

এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর