বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৩:৫২

মধ্যপ্রাচ্যজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। যেকোনো সময় পুরো মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের (২৩ আগস্ট) হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হিজবুল্লাহর সেল লক্ষ করে হামলা চালিয়েছে। এদিকে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ হুঁশিয়ারি দেয়, যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রাখবে তারা। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

এছাড়া সম্প্রতি হিজবুল্লাহর একজন শীর্ষ নেতাকে হত্যা করে ইসরায়েল। এনিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর