বৃহঃস্পতিবার, ২৩শে জুলাই ২০২৬, ৮ই শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বন্যায় ফ্লাইট মিস করা যাত্রীদের টিকিট বিনামূল্যে রি-ইস্যু করতে এয়ারলাইনসকে নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১১:৩০

যেসব যাত্রী ফ্লাইটের টিকিট কেটেও দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারেননি, তাদের টিকিট বিনামূল্যে রি-ইস্যু বা রি-বুক করার সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক চিঠিতে ৩৯টি এয়ারলাইনসকে এই নির্দেশনা দেয়।

চিঠিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, 'দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। অনেকেই তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না। এই পরিস্থিতিতে এয়ারলাইনসগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া, যাত্রীদের জন্য এয়ারলাইনসগুলোকে ২৪ ঘণ্টা যাত্রীসেবা নিশ্চিত এবং বন্যাকবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে,' বলা হয় চিঠিতে।

এদিকে এয়ার অ্যাস্ট্রা'র ফ্লাইটের নির্ধারিত সময়ে বন্যার কারণে যেসব যাত্রী পৌঁছাতে পারেননি অথবা ফ্লাইট মিস করছেন। সেসব যাত্রীর ফ্লাইটের টিকিট এয়ার অ্যাস্ট্রা পরবর্তী তারিখে বিনামূল্যে রি-ইস্যু বা রি-বুক করে দেবে বলে শুক্রবার (২৩ আগস্ট) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যাত্রীদের টিকিট রি-ইস্যু বা রি-বুক সম্পর্কিত তথ্যের জন্য ১৩৬০৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর