বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যুবসমাজকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান উপদেষ্টা আসিফের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৭:৩৮

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেনীসহ ১২টি জেলায় আকস্মিক বন্যায় বাংলাদেশের সংগ্রামী যুবসমাজ ও যুব সংগঠনগুলোকে সেবার ব্রত নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। যে কোনো সংকট ও দুর্যোগে যুবসমাজ সেবার ব্রত নিয়ে ও সম্মিলিত অংশগ্রহণে কাজ করলে দুর্যোগ প্রতিরোধ করা যাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তর থেকে এক বার্তায় তিনি আহ্বান জানিয়েছেন। যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত সকল যুব সংগঠনের সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফেনীসহ ১২টি জেলায় আকস্মিক বন্যায় আপনারা বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করুন।

তিনি বলেন, যে কোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের সংগ্রামী যুবসমাজ সেবার ব্রত নিয়ে কাজ করতে পারে। এবারের বন্যায় সবার সম্মিলিত অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধে আমরা জয়ী হবো আশা করি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর