বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিকেলে আদালতে তোলা হবে দীপু মনিকে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ১১:৩৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে বিকেলে আদালতে তোলা হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে, বিকেল ৩টায় ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে তোলা হবে।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল তাকে আটক করে।

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কর্মকর্তা জানান, দীপু মনিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ডা. দীপু মনি, তার বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা হিসেবে আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়। তাদের সবাই একই রাজনৈতিক আদর্শের নেতাকর্মী।

ফরিদ আহমেদ মানিকের ওই ভবনের ম্যানেজার মো. সেলিম মিয়া গত ১৫ আগস্ট চাঁদপুর মডেল থানায় এ মামলা করেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মুহসীন আলম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় শত শত আওয়ামী লীগ নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রসহ শেখ ফরিদ আহমেদ মানিকের মুনিরা ভবনে হামলা চালায়, মালামাল লুটপাট, ভাঙচুর করে ও ভবনে অগ্নিসংযোগ করে এবং তার দলীয় অফিসও ভাঙচুর করে। সে সময় শেখ ফরিদ আহমেদ মানিক চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর