বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চট্টগ্রামে দুই ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ১০:৪৫

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও আমদানির তথ্যছাড়া সার্জিক্যাল পণ্য বিক্রির অপরাধে চট্টগ্রামে দুই ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ আগস্ট) সেনাবাহিনীর সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল গেটে অবস্থিত ফার্মেসিগুলোতে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযাগে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

অভিযানে মেসার্স সাহান মেডিকোকে দেড় লাখ টাকা এবং জমজম ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, সাধারণ মানুষকে ঠকিয়ে চমেক হাসপাতালের সামনের দোকানগুলো ব্যবসা করছে। অনেক সময় রোগীর স্বজনদের তাড়াহুড়োর মধ্যে ওষুধের মূল্য ও মেয়াদের দিন-তারিখ যাচাই করার সুযোগ থাকে না। এছাড়া অবৈধ উপায়ে বিদেশ থেকে আনা সার্জিক্যাল পণ্য বিক্রি করছেন এসব ব্যবসায়ী।

অভিযানকালে চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর