বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, প্রাণ হারালেন বাবা-মা ও দুই সন্তান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৪, ১১:৪২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার থেকে বাবা-মা ও দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। এ ঘটনায় আহত প্রাইভেটকার চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ভোর রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে চারজনের মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

নিহতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০) ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু বলেন, ভোর রাত ৩টার দিকে আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করি। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নোয়া প্রাইভেটকারে করে এক পরিবারের চারজন ঢাকা থেকে আসছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। আহত প্রাইভেটকার চালককে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে কেউ অসুস্থ ছিলেন। ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা। গাড়ির ভেতরে প্যাথলজিক্যাল বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা এনেছি। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর