বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পদত্যাগ করলেন বুয়েট উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৪, ১৭:০৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার পদত্যাগ করেছেন। মাত্র দেড় মাস আগে দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

রোববার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের কারণ হিসেবে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন।

টানা দুই মেয়াদে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত ৩ জুলাই দ্বিতীয় মেয়াদে তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

এর আগে ২০২০ সালের ২৫ জুন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বুয়েটের উপাচার্য পদে নিয়োগ পান। সাবেক রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য মো. আবদুল হামিদ তাকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা (ভিসি) পদত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়সহ অন্তত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য (ভিসি) পদত্যাগ করেছেন।

স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তাহের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর