বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মামলা করতে গিয়ে শিক্ষার্থীদের মামলায় গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৭:২৯

দিনাজপুরে ঘর-বাড়িতে হামলার অভিযোগে মামলা করতে থানায় গিয়ে উল্টো শিক্ষার্থীদের মামলায় গ্রেপ্তার হয়েছেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলী।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সমন্বয়কের করা মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোচাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল।

স্থানীয় সাংবাদিক সাজ্জাদ হোসেন জানান, গত ৫ অগাস্ট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আফসার আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় শুক্রবার (১৬ আগস্ট) রাতে বোচাগঞ্জ থানায় মামলা করতে আসেন তিনি।

এ সময় আফসার আলীর থানায় আসার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা থানা ঘেরাও করে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে ছাত্র-জনতা শান্ত হয়।

এক পর্যায়ে ছাত্র-জনতার দাবির মুখে আফসার আলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন।

ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, শুক্রবার রাতেই বোচাগঞ্জে ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে মামলা করেন আন্দোলনের সমন্বয়ক ফয়সাল মোস্তাক।

মামলায় সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, ১৮ জুলাই বোচাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে এসব আসামিদের নির্দেশ ও সক্রিয় অংশগ্রহণে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে।

পরে ওই মামলায় উপজেলা চেয়ারম্যান আফসার আলীকে গ্রেপ্তার দেখিয়ে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর