বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশে টমেটো রপ্তানিতে ধস, কাঁদছেন ভারতীয় চাষিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৭:২০

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টমেটো বাজার বলে দাবি করা হয় কর্ণাটকের কোলারকে। সেখান থেকে প্রয়োজনীয় এই খাদ্যপণ্যটি পৌঁছে যায় বাংলাদেশ, ইন্দোনেশিয়াসহ ভারতের অন্যান্য বাজারগুলোতে। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার জেরে রপ্তানিতে ধস নামায় চরম বিপাকে পড়েছেন কোলারের টমেটো চাষিরা। ফসল বিক্রি করে লাভ হওয়া তো দূর, এখন খরচ ওঠানোই কঠিন হয়ে গেছে তাদের জন্য।

কোলারের চাষিরা সিএনএন-নিউজ১৮’কে জানিয়েছেন, অঞ্চলটিতে রপ্তানিযোগ্য টমেটোর দাম একলাফে ৬০ শতাংশ কমে গেছে। ১৫ থেকে ২০ কেজি ওজনের একেক বাক্স টমেটো আগে ১১শ-১২শ রুপিতে বিক্রি হতো। সেটি এখন স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৪৫০-৫০০ রুপিতে।

সাদ্দাম হোসেন নামে স্থানীয় এক চাষি বলেন, কোলার থেকে প্রতিদিন প্রায় ৪০টি ট্রাকে করে টমেটো যেতো বাংলাদেশে। প্রতিটি ট্রাকে প্রায় ৯০০ বাক্স টমেটো থাকতো। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা শুরু হলে সেই সংখ্যা ২০-এ নেমে আসে এবং গত এক সপ্তাহ ধরে প্রায় সব চালান বন্ধ রয়েছে।

তিনি বলেন, আমরা এখন রাস্তার পাশের বাজারগুলোতে টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছি। এটি আমাদের জীবিকার ব্যাপার।

বাংলাদেশে টমেটো রপ্তানি করেন এমন আরেক চাষি ও ব্যবসায়ী শেখ সেলিম। তিনি জানান, সাধারণত এসব রপ্তানিযোগ্য টমেটো আন্তর্জাতিক বাজারে বিক্রি করলে কেজিপ্রতি ৩৫ রুপি পাওয়া যায়। কিন্তু এখন অন্ধ্র প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মতো বাজারগুলোতে মাত্র আট থেকে ১০ রুপি কেজিতে বিক্রি করতে হচ্ছে।

চাষিরা বলছেন, এক একর জমিতে টমেটো চাষ করতে এক থেকে দুই লাখ রুপি বিনিয়োগ করতে হয়। ফসল ভালো হলে তারা প্রতি একরে প্রায় ২৫০ বাক্স ফলন আশা করতে পারেন। কিন্তু যখন বাংলাদেশের মতো বাজারে সেগুলো প্রবেশ করতে পারে না, তখন অতিরিক্ত সরবরাহের কারণে টমেটোর দাম বাক্সপ্রতি ২০০ রুপিতে (প্রায় ১৩ রুপি কেজি) নেমে আসে।

এক মাস আগেও ভারতের বাজারে প্রতি কেজি টমেটোর দাম ১০০ রুপির ওপরে ছিল। কিন্তু বাংলাদেশে রপ্তানিতে ধস নামায় ভারতীয় বাজারে টমেটোর দাম কেবল কমেই যায়নি, এটি চাষিদের জন্য বিরাট ক্ষতির কারণও হয়েছে।

রবি গৌড়া নামে কোলারের আরেক চাষি বলেন, ছত্তিশগড়, বিলাসপুর, রায়পুরের মতো বাজারগুলোতে মাঝারি আকারের টমেটো বিক্রি হয় প্রতি ক্রেট ৯০০ থেকে ১৫শ রুপির মধ্যে। অন্যান্য দেশে যেগুলো পাঠানো হয়, সেগুলো আরও রসালো। এর চাহিদা বেশি হওয়ায় দামও ভালো পাওয়া যায়। কিন্তু এখন স্থানীয় বাজারে প্রতি ক্রেট টমেটো ৫০০ রুপিতে বিক্রি করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এভাবে চলতে থাকলে আমরা বাঁচবো কীভাবে?


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর