বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হাজিদের নিয়ে বিমানের প্রথম ফিরতি হজফ্লাইট ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৩, ১২:৫৩

হাজিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-৩৩২) ৪১৮ জন হাজি নিয়ে দেশে পৌঁছেছে।

সোমবার (৩ জুলাই) সকাল ৭ টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
তিনি জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টম হল সংলগ্ন বিমানের কাউন্টার থেকে হাজিদের জমজমের পানি সরবরাহ করা হয় এবং বিমানের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্সের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে।

নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে। বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আগত হাজিদেরকেও জমজমের পবিত্র পানি সরবরাহ করছে বিমান।

এর আগে, হাজিদের নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট দেশে পৌঁছায় রোববার (২ জুলাই ) । ৩৩৫ জন হাজি নিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রথম একটি ফ্লাইট।

এবছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী। ফ্লাইনাস পরিবহন করেছে ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর