বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা, ভেস্তে যেতে পারে প্রথম টেস্ট

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৬:৩৮

আগামী ২১ আগস্ট মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া সে ম্যাচকে ঘিরে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির আভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে সিরিজের প্রথম টেস্টের পাঁচ দিনই বৃষ্টি হতে পারে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাওয়ালপিন্ডিতে ২১ থেকে ২৫ আগস্ট প্রথম টেস্টের পাঁচদিনই বৃষ্টির শঙ্কা রয়েছে।’ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আবহাওয়ার এ অবস্থায় ভেন্যু তৈরির কাজ বাধাগ্রস্ত হতে পারে।

জিও সুপারের প্রতিবেদনে আরো জানিয়েছে, গ্রাউন্ড স্টাফরা এখনো পিচ তৈরির কাজ শুরু করতে পারেননি।

এক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, কোন পিচে খেলা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে এর মধ্যেও দুদলই তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ম্যাচটি মাঠে গড়াবে বলেও আশাবাদী দুদল।

বাংলাদেশ ক্রিকেট দল এখন আছে পাকিস্তানে অনুশীলন করছেন।

মাঠে নামার আগে তাই নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানরা। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট খেলার পর করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী ৩০ আগস্ট থেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর