শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জয়ী হলে যেসব অর্থনৈতিক সুবিধা দেবেন হ্যারিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৪:০৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। বাইডেন সরে যাওয়ার পর থেকেই শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি। এবার অর্থনৈতিক কিছু সুবিধা দেওয়ার কথা জানালেন।

হ্যারিস একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। যেখানে তিনি বেশিরভাগ আমেরিকানদের জন্য কর কমানো, দোকানদারদের দ্বারা মূল্য বৃদ্ধি নিষিদ্ধ ও আরও সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরির কথা বলেছেন।

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী হিসেবে হ্যারিস প্রথমবার অর্থনীতিকেন্দ্রিক বক্তৃতায়, শিশুসহ পরিবারের জন্য ছয় হাজার ডলারের একটি নতুন চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। শিশু আছেন এমন পরিবারের জন্য ট্যাক্স কমানোর পাশাপাশি ওষুধের দাম কমানোরও ঘোষণা দিয়েছেন তিনি।

বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকরা হ্যারিস চার বছরের মধ্যে ৩০ লাখ নতুন আবাসন ইউনিট নির্মাণ ও প্রথমবারের ক্রেতাদের জন্য বাড়ি তৈরিকারীদের জন্য একটি ট্যাক্স প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

হ্যারিস উত্তর ক্যারোলিনায় একটি সমাবেশে সমর্থকদের বলেছেন, মার্কিন অর্থনীতি শক্তিশালী রয়েছে কিন্তু দাম এখনো অনেক বেশি। প্রেসিডেন্ট হিসেবে তিনি মধ্যবিত্তের দিকে নজর দেবেন বলেও উল্লেখ করেছেন।

তিনি বলেন, সবাইকে নিয়ে আমরা একটি ইতিবাচক অর্থনীতি গড়ে তুলবো। মধ্যবিত্তকে গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য থাকবে কারণ তারা যখন ভালো থাকে তখন মার্কিন অর্থনীতিও শক্তিশালী থাকে।

হ্যারিস আগামী সপ্তাহগুলোতে তার অর্থনৈতিক পরিকল্পনার ব্যাপারে আরও বিস্তারিত প্রকাশ করবেন। মূলত এক্ষেত্রে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পার্থক্য তৈরি করতে চান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর