বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৪, ১৭:০০

উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটক, উপাচার্যের বাসভবনের ফটক এবং একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম।

শিক্ষার্থীদের জন্য নির্ধারিত অনলাইন ক্লাসও অনুষ্ঠিত হয়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, উপাচার্য ও সহ-উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, শিক্ষকদের ডরমিটরি ও পাঁচটি আবাসিক হল কর্মসূচির আওতামুক্ত রয়েছে।

আজ বেলা ১১টার দিকে সরেজমিনে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে। ফটকে উপাচার্য ও সহ-উপাচার্যকে উদ্দেশ্য করে কিছু পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটিতে তাঁদের পদত্যাগের দাবি তুলে ধরা হয়।

প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে গিয়েও দেখা যায় ফটকে তালা লাগানো। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে কাজ করতে এলে শিক্ষার্থীরা তাঁদের চলে যেতে অনুরোধ করেন। অনুরোধের পরিপ্রেক্ষিতে কর্মকর্তা-কর্মচারীরা ফিরে গেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল হোসেন বলেন, উপাচার্য, সহ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে তাঁরা আন্দোলন করছেন। ট্রেজারার এরই মধ্যে পদত্যাগ করেছেন, রেজিস্ট্রারকেও সরানো হয়েছে। কিন্তু উপাচার্য ও সহ-উপাচার্য পদত্যাগ করছেন না। তাঁরা ক্যাম্পাসেও আসছেন না।

হাসিবুল হোসেন আরও বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ে তাঁরা পদত্যাগ না করায় দুজনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাঁরা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন অনেক শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগের দাবিকে আমি নৈতিকভাবে সমর্থন করি। তাঁদের দলবাজির কারণে বিশ্ববিদ্যালয়ে এই সংকট তৈরি হয়েছে। তাঁরা পদত্যাগ না করে বিশ্ববিদ্যালয়কে অচল করে রেখেছেন।’

জানতে চাইলে উপাচার্য মো. দিদার-উল-আলম বলেন, পদত্যাগ করার কোনো কারণ দেখছেন না তিনি। এরপরও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি সরকারের ওপর মহলে যোগাযোগ করেছেন, সেখান থেকেও তাঁকে পদত্যাগ করতে বলা হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর